দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভেজাল ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। জনস্বাস্থ্য সুরক্ষা ও পণ্যের মান নিয়ন্ত্রণে শনিবার (১১ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় অবস্থিত ‘বন্ধন ফোর্টিফাইড ওয়েল মিল’-এ পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারজানুর রহমান।
অভিযানকালে অনুমোদনহীনভাবে ভুয়া ব্র্যান্ড ব্যবহার করে ভোজ্যতেল মোড়কজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। প্রতিটি মামলায় ৭৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তা অধিকার সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
/অ